নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুল হাই। বর্তমানে তিনি মোবাইল গেইম ও এপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ আবদুল হাই চাষাড়া হাইস্কুল থেকে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মজীবনে তিনি চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডিরেক্টর ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্বপ্রাপ্তির অনুভূতি জানতে চাইলে মোহাম্মদ আবদুল হাই বলেন, ‘আমি তো এখনও যোগদান করিনি। আমাকে এখনও বর্তমান দায়িত্ব থেকে রিলিজ করা হয়নি। বিষয়টি হলো: এখান থেকে রিলিজের পর আমি নতুন কর্মস্থলে যোগদান করবো। আমার বস আছেন, নতুন কর্মস্থলে আমাকে গ্রহণ করতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে বদলির পর যেখানে পোস্টিং করা হয়েছে, সেখানে নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালন করবো। সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বের জন্য আমি খুশি। আমার দায়িত্ব হচ্ছে কাজ করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *