রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আধুনিক পেন্ট্রা অপারেটিভ মাইক্রোসকপি ও নিউরোএন্ডোসকপি (Pentra Operative Microscope and Neuro Endoscope)” যুক্ত হলো। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগে নিউরোসার্জারি বিষয়ক জটিল অস্ত্রোপচারের সফলতার নবদিগন্তে দ্বার উম্মোচিত হল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, আধুনিক পেন্ট্রা অপারেটিভ মাইক্রোসকপি ব্যাবহারের মাধ্যমে রোগীদের কোন প্রকার ক্ষতি ছাড়াই নিউরোসার্জারির জটিল অপারেশনসমূহ প্রায় শতভাগ সফলতার সাথে সম্পন্ন করা সম্ভব হবে। নিউরোএন্ডোসকপি ব্যবহারের ফলে স্বল্পতম কাটাছেঁরার মাধ্যমে ব্রেইনের অভ্যন্তরে সফল অস্ত্রোপচার করা সম্ভব হবে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেন, এ্যানেসথেসিয়া এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একে এম আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল আলম প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।