রবিবার (৯ জানুয়ারি ২০২২) ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে (নিকডু) অনুষ্ঠিত হলো ইউরোলজি বিষয়ক দিনব্যাপী সরাসরি কর্মশালা। ইউরোলজি বিষয়ক সাতটি আধুনিক অপারেশন পরিচালনা করে দেখানো হয় সরাসরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. হাবিবুর রহমান, ডা. মো. শফিউল আলম বাবুল।

ইউরোলজির বিভিন্ন রোগের ওপর দিনব্যাপী লাইভ সার্জারিগুলো পরিচালনা করেন অধ্যাপক ডা. নিতাই পদ বিশ্বাস, অধ্যাপক ডা. শওকত আলম, ডা. সরফরাজ আলী খান, ডা. মো. ফজল নাসের, ডা. শরিফুজ্জামান ও ডা. ফয়সাল ইসলামের টিম।

কর্মশালায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে প্রায় দুই শতাধিক ইউরোলজিস্ট অংশ নিয়ে উল্লিখিত সার্জারি বিষয়ক সম্যক জ্ঞান লাভ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের আরো লাইভ সার্জারি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *