আসাদ শরিফ : নেদারল্যান্ডে বেশ কিছু টপ বিশ্ববিদ্যালয়ে Public Health তে Masters ডিগ্রি দেয়। Duration হয় ১ থেকে ২ বছর।Tuition Fee ১০,০০০-২০,০০০ ইউরো। সেশন শুরু সেপ্টেম্বর- অক্টোবর মাসে। ভর্তি নভেম্বর থেকে ফেব্রুয়ারী/মার্চ এর মধ্যে। যারা ফান্ডি বা Scholarship খোজবেন তাদের আগে-ভাগে Apply করা ভাল। এখনই পিক টাইম। নিচের লিংক-১ এ গেলে নেদারল্যান্ডে Public Health তে Masters সম্পর্কে জানতে পারবেন।
Funding সুযোগ-সুবিধাঃ
নেদারল্যান্ড সরকার বৃত্তি দেয়। যা OKP (Orange Knowledge Programme) নামে পরিচিত যাতে Full Waiver+ Living cost দেয়। OKP তে বাংলাদেশ Priority পায়। OKP ছাড়াও Erasmus Mundus Scholarship, World Bank Scholarship এবং বিশ্ববিদ্যালয়ের Full/Partial funding সুযোগ আছে।
পড়ালেখা শেষে নেদারল্যান্ডে থাকার সুযোগঃ
Masters শেষে জব পেলে থাকতে পারবেন। জব না পেলে ভিসার জন্য Apply করতে পারবেন। ১ বছরের জন্য Job searching ভিসা পাবেন।
আমি যে School এ পরেছিঃ
আমার স্কুল ছিল Royal Tropical Institute (KIT)। আমার মতেKIT শিক্ষার্থীদের খুবই যত্ন নেয়। মাত্র ২ টি Masters programme আছে যাতে শিক্ষার্থী ৪৫-৬০ জন সুযোগ পায়। আমি ছিলাম MPH/ICHD এর শিক্ষার্থী। মোট শিক্ষার্থী ছিল ৪৬ জন যারা ২১ টি দেশ থেকে নাগরিক। ৪৬ জনের মধ্যে ৩৫ জনই ছিল Full Waiver+ Stipend বৃত্তি নিয়ে আসা। বৃত্তি মধ্যে OKP ই বেশি ছিল। আমিও OKP ছিলাম। ৩-৪ জনKIT টির বৃত্তি।Sunday- Friday সকাল ৯ থেকে ৩ বা ৪ পর্যন্ত ক্লাস। অনেকের প্রশ্ন, KIT Ranking নাই কেন? KIT নাই কারন এটা বাংলাদেশের ব্র্যাকের JPGSH বা বেলজিয়ামের ITM এর মত, যা প্রধানত গবেষনা করে, পাশাপাশি MPH করায়, শিক্ষার্থী মাত্র ৬০ জন, তাই Ranking নিয়া ভাবা বা Ranking যাওয়া সম্ভব না। KIT এর গবেষণা এখন বাংলাদেশ সহ ৫০ দেশে আছে।
KIT Amsterdam Central এ অবস্থান। তাই সহজে নেদারল্যান্ড এমনকি ইউরোপ ঘুরা যায়। এছাড়া KIT নিজে ৪-৫ টা Tour অয়োজন করে। নিচের লিংক-২ গেলে একটা Tour সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি আমি বানিয়েছি তাই Like, comment বা Share দিতে ভুলবেন না J।
আমার Profile:
· MBBS 2014
· Working Experience: Public Health 2 years.
· IELTS: Overall 7
কারা KIT বা বৃত্তি এ বেশি পায় (আমার অভিজ্ঞতা)ঃ
· যারা Sexual and Reproductive Health অভিজ্ঞতা আছে।
· Female.
· অভিজ্ঞতা অনেক বেশি, ৫-৮ বছর (মানে Mid career).
এসব আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে। কিন্তু উপরের ৩ টা Criteria কোনটায় আমার ছিল না। মানে Novice রাও বৃত্তি পেতে পারে।
আরো কোন প্রশ্ন থাকলে comment এ করুন (আমি শুধু নেদারল্যান্ডে MPH বা Public Health তে Masters করার প্রসেস সম্পর্কে কিছু ধারনা দিতে পারব)।
লিংকঃ
1. https://www.mastersportal.com/search/#q=ci-1|di-90|lv-master
2. https://www.youtube.com/watch?v=Qz09SnACHfA&feature=youtu.be
3. https://www.kit.nl/study/master/master-public-health-international-course-health-development/