গত ১৬ বৃহস্পতিবার, পাইওনিয়ার ডেন্টাল কলেজের ২২ তম ব্যাচের “ইয়ার এন্ডিং প্রোগ্রাম ২০২০” অনুষ্ঠিত হয়। শেষ বর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন করে ২২ ব্যাচের শিক্ষার্থীরা।
২০১৬ সালের ১৬ জানুয়ারি পাইওনিয়ারে তাদের পদচারণা শুরু হয় এবং একই দিনে, ১৬ জানুয়ারি ২০২০ এ তারা তাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি করেছে। দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন কালার ফেস্ট এবং দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে শেষ হয়েছে “ইয়ার এন্ডিং প্রোগ্রাম”।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উক্ত কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় অধ্যাপক ডাঃ রাকিবা সুলতানা। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ রাকিবুল হোসেন রুমি, ডাঃ মোঃ জিসান রহমান, ডাঃ তাহসিন রাকিব অবন্তি এবং আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সোহাগ শিকদার, ওরাল প্যাথো বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সোহেলুল আমিন, ডেন্টাল এনাটমি বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্য বিভাগের প্রভাষকবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যের পরপর শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে কলেজের প্রতিটি ব্যাচের অংশগ্রহণ ছিলো আকর্ষণীয়। মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের বাকি অংশে নিজেদের পথচলা, চার বছরের স্মৃতিচারণের মাধ্যমে আবেগঘন হয়ে উঠে দিনটি। এছাড়াও শিক্ষকবৃন্দের জন্য কমেন্ট বক্সের ব্যবস্থা করা হয় যেখানে শিক্ষকরা ব্যাচের সকলের উদ্দেশ্যে লেখে তাদের অনুভূতি । ডিজে শো’র মাধ্যেমে ইতি ঘটে আয়োজনটি।