ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ফরেনসিক মেডিসিনের অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক হিসাবে বদলি করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১ অধিশাখা) উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সার্ভিসের এ কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/ পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখিত এ আদেশটি সদয় অবগতি এবং ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব, অধ্যক্ষ/পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হলো।

উল্লেখ্য, অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা এর আগে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ফরসেনিক বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ময়নাতদন্তকারী তিন সদস্যের চিকিৎসক বোর্ডের প্রধানও ছিলেন। সে সময়ে তাকে (কে পি সাহা) উড়োচিঠিতে সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *