গত ২০ ই ডিসেম্বর শুক্রবার গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শিশু পল্লী তে ‘ফর দ্যা পিপল’ এর উদ্যোগে ২০ জন চিকিৎসক এর সমন্বয়ে দিনব্যাপী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিনে কুয়াশার চাদরে ঘেরা ব্যস্ত রাজধানী ঢাকা থেকে সকাল ৭টায় ডাক্তারদের যাত্রা শুরু হয় শিশু পল্লীর উদ্দেশ্যে এবং ‘ফর দ্যা পিপল’ এর সভাপতি ডা.শাখাওয়াত হোসেন এর উপস্থিতিতে সকাল ১০টায় ক্যাম্প শুরু হয়।
প্রায় ৩০০ জন মানুষের জন্য স্কেলিং,রুট ক্যানেল ট্রিটমেন্ট, এক্সট্রাকশন, ফিলিং সেবা দেয়া হয় এবং ব্রাশিং টেকনিক ও মুখ গহবরের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাউন্সিলিং করানো হয়।
আইসিডি বাংলাদেশ এর ডেপুটি রিজেন্ট এবং ফর দ্যা পিপলের সভাপতি ডাঃ সাখাওয়াত হোসেন বলেন, ফর দ্যা পিপল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানবতার সেবায় আমরা জনসেবামূলক ডেন্টাল ক্যাম্পেইন করে থাকি।তারই ধারাবাহিতায় প্রতিবছরের মতো এবারো আমরা শ্রীপুরের শিশুপল্লীতে ডেন্টাল ক্যাম্পে এসেছি এবং সেবা দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *