ডাক্তার তুই পালিয়ে যা
রোমেন রায়হান

সিদ্ধান্তে পৌঁছে গেছি সব দেখে সব বুঝে
এমন দেশটি কোথাও তুমি পাবে নাকো খুঁজে।

(মূর্খ যাঁরা জমি বেচে এমবিবিএস পড়ে)
পড়া ছাড়াই সব ডাক্তার সবার ঘরে ঘরে।

চোখের দেখায় বলতে পারে রোগ হয়েছে কিনা!
(ল্যাব বিষয়ে এঁদের চোখে ঘৃণা, শুধুই ঘৃণা।)

অসুখ হলে নেই প্রয়োজন এমবিবিএস খোঁজা
সকল রোগের ওষুধ দেয়া এঁদের কাছে সোজা।

কদিন ধরে ওষুধ খাবে, কিংবা কেমন ডোজে
ফার্মেসিতে বসে থাকা লোকই ভালো বোঝে।

যে খুশি সে রোগ সারাতে ঔষধ দেয় লিখে
এমবিবিএস উপোস দিলেও স্যাকমো থাকে টিকে।

বদ্যি সবাই, হেকিম সবাই, জীবন কাটে সুখে
চক্ষু বুঁজে আস্থা রাখে সকলে ঝাড়ফুঁকে।

ও ডাক্তার, তুই ছাড়া কেউ বুঝবে না তোর জ্বালা
ডাক্তার তুই পালিয়ে যা, ডাক্তার তুই পালা।
************************************************

বইয়ের নামঃ ডাক্তার তুই পালিয়ে যা
বিষয়ঃ ছড়া
লেখকঃ রোমেন রায়হান
প্রচ্ছদঃ Reesham Shahab Tirtho
অলংকরণঃ Salman Sakib Shahryar
বইয়ের নামকরণঃ Murad Khan
ভূমিকাঃ Abdun Noor Tushar
প্রকাশকঃ Md Shahadat Hossain, অন্বেষা প্রকাশন
প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০২০
পৃষ্ঠা সংখ্যাঃ ৮৮
মূল্যঃ ২০০ টাকা (২৫% ছাড়ে ১৫০ টাকা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *