বাংলাদেশ মেডিকেল কলেজে (বামেক) নানা আয়োজনে বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয়েছে। প্রতিবছর ২৯ অক্টোবর এ দিবসটি পালিত হয়। এ দিবসটি উপলক্ষে বামেক অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামেকের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ট্রোককে অনেকে হার্ট ফেইলরের সাথে গুলিয়ে ফেললেও এটি মূলত হয় মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে এবং এটি মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের কোনো স্থানের রক্তনালি বন্ধ হয়ে গেলে বা ব্লক হলে ওই স্থানের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। ব্যক্তি স্ট্রোক করলে তার ক্ষয়ক্ষতি অধিকাংশ ক্ষেত্রেই মারাত্মক হয়ে থাকে।

এ বছর ‘জানুন স্ট্রোকের লক্ষণ, মিনিটেই বাচিয়ে দিন বহু জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয়। বিশ্বব্যাপী জনগণের মাঝে স্ট্রোকের কারণ ও ভয়াবহতা সম্পর্কে জানানো পাশাপাশি সচেতনতা, চিকিৎসার সঠিক ব্যবস্থা এবং এ রোগে আক্রান্ত রোগীদের জন্য পরবর্তী পদক্ষেপ সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যে।

এ দিবস সম্পর্কে বিএমএসএসের সাধারণ সম্পাদক মাইশা মালিহা বলেন, ‘অনেক মানুষের মধ্যে স্ট্রোক নিয়ে ভ্রান্ত ধারণা কাজ করে। এই সেমিনারের মাধ্যমে আমরা স্ট্রোক হলে করণীয় বিষয়,কিভাবে প্রতিকূলতা অতিক্রম করে সুস্থ থাকা যায়, সঠিক ব্যবস্থাপনা ও বাংলাদেশে সার্জারির অগ্রসরমানতা সম্পর্কে জানতে পারি। এতে আমাদের জানার পরিধি বৃদ্ধি পেয়েছে ও নিজেদের পরিবারে কেউ আক্রান্ত হলে উপযোগী পদক্ষেপ নিতে পারি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *