দুই মেডিকেলে কর্মরত রায়োকেমিস্ট্রি বিভাগের দুই চিকিৎসককে বদলি করেছে স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
বদলি ও পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন, ঢাকা মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফিয়া শাহনাজ ও মুগদা মেডিকেল কলেজের ডা. শামীমা আফরীনকে বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘বদলিকৃত কর্মকর্তা আগামী তিন কর্মদিবসের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন অন্যথায় চতুর্থ কর্মদিবসের স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।’
‘রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।