বিআরবি হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও সেবা মাস: অক্টোবর ২০২১ এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিআরবি গ্রুপের পরিচালক মো. মফিজুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরবি হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানের প্রধান আলোচক হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন (লে. কর্নেল অব), ব্রেস্ট ইউনিটের প্রধান ডা. এসকে ফরিদ আহমেদ, ডিএমএস ও সিইও (ভারপাপ্ত) ডা. মো: মনসুর আলী-সহ হাসপাতালের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা ব্রেস্ট ক্যান্সারের কারণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন এবং জাতীয় পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *