৩৯ তম বিসিএস এর মাধ্যমে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে যোগদানকৃত ৬০ জন নতুন চিকিৎসককে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার রাজশাহী নগরীর সীমান্ত নোঙর রেস্টুরেন্টে যৌথভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বাচিপের ভাইস-প্রেসিডেন্ট ডা. তবিবুর রহমান শেখ।

সভাপতিত্ব করেন বিএমএ রাজশাহী জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি সিদ্দীকী।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজশাহী জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নওশদ আলী।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. বুলবুল হাসান, স্বাচিপ ও বিএমএ রাজশাহীর সাবেক সভাপতি ডা. এস আর তরফদার, স্বাচিপের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. খলিলুর রহমান, স্বাচিপের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মাহবুবুর রহমান খান, স্বাচিপের জেলা সেক্রেটারি ও ডাইরেক্টর ফ্যামিলি প্লানিং রাজশাহী ডা. সেলিনা রহমান, রাজশাহী জেলা বিএমএ’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা বিএমএ’র সংগঠনিক সম্পদক ডা. গোলাম মোস্তফা, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফ এম এ জাহিদ-সহ অনেকে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জয়তু খুরশিদ, ডা. রকিব সাদি, ডা. তন্ময়, ও ডা. অংকুর শার্নাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *