বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাকারিয়া স্বপন স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের এলাকাবাসীকে দিনব্যাপী চিকিৎসা সেবা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এতে অংশগ্রহণ করেন।

এর আগে জাকারিয়া স্বপনের কবরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব, স্বাচিপের বিএসএমএমইউ শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং চর্ম ও যৌন ব্যাধি বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *