বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএসএমএমইউ ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) এর মাধ্যমে যে সকল প্রার্থী সিনিয়র স্টাফ নার্স পদে অনলাইনে আবেদন করেছেন, তাদের নিয়োগ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় আবেদনকারীদের সংরক্ষিত নিজ নিজ ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এত আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রগুলোর কক্ষভিত্তিক আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *