ডা. ইউসুফ আহমেদ ইমন : বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহরটা আমি অপারেশনে মগ্ন ছিলাম। একই সময়ে রংপুর মেডিকেলের বিভিন্ন অপারেশন থিয়েটারে অনেক গুলো ইমার্জেন্সি অপারেশন চলছিলো। সবগুলো এডমিশন ওয়ার্ড মিলিয়ে কয়েক ডজন ডাক্তার জরুরি সেবা দিয়ে যাচ্ছিলো। সুশীল সমাজ কী আমাকেসহ সারাদেশের কয়েক হাজার সরকারী বেসরকারি হাসপাতালের কয়েক হাজার ডাক্তারকে নিয়ে পোস্ট দেবে? দেবে না। কারণ,এরা চুশীল।
এরা পাইলসের অপারেশন করতে মাদ্রাজ যাবে।লাখ টাকা খরচ করে লাস্ট স্টেজের ক্যান্সারের রোগীকে মৃত লাশ বানিয়ে শেষে,দেশে আনার প্রক্রিয়া নিয়ে পোস্ট দেবে। আর,আমাদেরকে আসবে মানবতা শিখাইতে!!!
আমরা ত মানুষেরই চিকিৎসা করি। আমরাও মানুষ।আমাদের সামর্থ্যের অতিরিক্ত রোগী দিয়ে হাসপাতাল ভর্তি করে রাখলে কিছু রোগী মনোযোগ কম পাবে,এটাই স্বাভাবিক। এর দায় ত আমাদের না।এর দায় সরকারের। সরকার আপনার স্বাস্থ্যর চাইতে চিত্তবিনোদনকে রাস্তাঘাট, পুল-কালভার্ট,ফ্লাইওভার, ব্রীজকে বেশী প্রায়োরিটি দিলে সেটা ত ডাক্তারদের দোষ না!!!
যাইহোক,উন্মাসিক লোকদের আগে সুন্দর করে বুঝাইতাম। এখন,হালকা পাতলা স্ল্যাং দিয়ে বুঝাই দেই। আগে কম বুঝতো, এখন আগেই বুঝে ফেলে পাত্তা পাইবো না!!!
লেখক : ইন্টার্ন চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।