নিয়ম বহির্ভূতভাবে বিদেশী চিকিৎসকদের এনে ফ্রি ক্যাম্পিং এবং মেডিকেল ট্যুরিজম নামক বিদেশী হাসপাতালের দালালীর দিন শেষ। এসব নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কমিশন (বিএমডিসি)।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমডিসির অনুমোদন ছাড়া বিদেশী চিকিৎসকদের বাংলাদেশে এনে চিকিৎসা প্রদান সম্পূর্ণ বেআইনী ও অবৈধ।
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে বিএমডিসি। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।