ইরানের যে ৬৫টি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান পেয়েছে তার মধ্যে মেডিকেল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ই রয়েছে ২২টি। নিবন্ধ ও সাইটেশন প্রকাশের সংখ্যার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

গত ১৭ জানুয়ারি ইরানের স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী রেজা মালেকজাদেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় এক শতাংশ গবেষকদের মধ্যে ইরানের রয়েছে ৩৫৪ জন। এদের মধ্যে ৯০ জন মেডিকেল বিজ্ঞান খাতে গবেষণা পরিচালনা করছেন।

নিবন্ধ ও সাইটেশন সংখ্যার দিক দিয়ে ২০১৯ সালে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করে উপমন্ত্রী বলেন, ইরান নিবন্ধ সংখ্যায় একধাপ উন্নতি করেছে, বর্তমানে দেশটি ১৫তম অবস্থানে রয়েছে। অন্যদিকে সাইটেশন সংখ্যার দিক দিয়ে বিশ্বে ১৪তম স্থানে রয়েছে।

মালেকজাদেহ গবেষকদের সহায়তা করার আহ্বান জানান। বলেন, এই ধরনের প্রচেষ্টা মেধাবীদের দেশেই রাখতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *