সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন এবং মারা গেছে ৫০ লাখ চার হাজার ৪৫১ জন। জন হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে গেছে ২২ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৪৪৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮২ লাখ ১০ হাজার ৫৮১ জন।

তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৭৪ হাজার ৭২৭ জন। বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ।

আজ শনিবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে সাড়ে সাত হাজারের বেশি মানুষ। একই সময়ে আক্রান্ত হয়েছে চার লাখ ৬৮ হাজারের বেশি।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৯৭৯ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে সাত লাখ ৬৫ হাজার ৭২২ জনে। সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬৬ লাখ ৪৬ হাজারে বেশি।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে তিন কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৭১৯ জন। এর মধ্যে মারা গেছে চার লাখ ৫৭ হাজার ৭৭৩ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছে ছয় লাখ সাত হাজার ৫০৪ জন। আর সুস্থ হয়েছে দুই কোটি নয় লাখ ৮৬ হাজারের বেশি।

আক্রান্ত ও মৃত্যুর তালিকায় উপরের দিকে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি। এদিকে বিশ্ব কভিড প্রতিরোধী টিকা কার্যক্রম অব্যাহত থাকায় কিছু দেশে সংক্রমণ কমে এসেছে। তবে ইউরোপসহ অনেক দেশেই শীত শুরু হওয়ায় সংক্রমণ আবারও মাথাচাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *