ডা.মুহাম্মাদ ইব্রাহীম মাসুম বিল্লাহ : আপনার খুব জ্বর তখন কী আপনি ডাক্তারের কাছে যেতে লজ্জা পান?
মোটরবাইক দুর্ঘটনায় আপনার ডান হাতের কব্জির হাড়টা ভেঙ্গে গেছে, তখন কি লজ্জায় ঘরে বসে থাকেন?
না, থাকেন না তো। কিন্তু মানসিকভাবে স্বস্তি পাচ্ছেন না বা নিয়মিত দুশ্চিন্তায় আছেন, মানুষ দেখলে এড়িয়ে চলার মত পরিস্থিতিতে আছেন তখন কেন লজ্জা পাবেন? লজ্জার এ বৃত্ত ভেঙ্গে দিতে হবে। লজ্জার বৃত্ত ভেঙ্গে মনোবিদের পরামর্শের জন্য যেতে হবে আমাদের। পরিচিতজনদের মধ্যে এ পরিস্থিতিতে কেউ থাকলে তাকেও নিয়ে যেতে হবে চিকিৎসকের কাছে।
হতাশা, দুশ্চিন্ত এসব সবার জীবনেই আসতে পারে। আসেও কমবেশি সবার জীবনে। তাই এটা নিয়ে ভেঙ্গে না পড়ে, ক্রমান্বয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে মাথা তুলে দাঁড়াতে শিখতে হবে। মানসিক স্বাস্থ্যের বিষয়ে আর অবহেলা নয়, আর কোন জীবন যেনো অকালে নষ্ট না হয়।
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এ প্রত্যয়ে আমরা জেগে উঠি।
ডা.মুহাম্মাদ ইব্রাহীম মাসুম বিল্লাহ
উপব্যবস্থাপনা পরিচালক,
ফরাজি ডায়াগনস্টিক এন্ড হসপিটাল লিঃ, নতুনবাজার,বারিধারা, ঢাকা
পরিচালক(প্রশাসন), সেন্টার ফর সাইকোট্রমাটোলজি এন্ড রিসার্চ, বাংলাদেশ