ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে হুর বেগম (৭০) আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে এসে তিনি মারা যান।

তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হুর বেগম কয়েকদিন ধরে অসুস্থ। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিলো। ডাক্তার আরো কয়েকদিন আগে করোনা পরীক্ষার পরামর্শ দিলে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তিনি নমুনা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম পূরণের পর নমুনা দেওয়ার আগমুহূর্তে তিনি অসুস্থ হয়ে মারা যান।

এর আগে, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তি। তিনি মসজিদে ইমামতি করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *