বাঙালির সর্বজনীন উৎসব দূর্গা পূজার রেশ না যেতেই ভারতজুড়ে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯০৬ জন। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪১ লাখ ৭৫ হাজার ৪৬৮ জন। আর সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৫৯৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন করোনা শনাক্তের হার রেকর্ড করা হয়েছে ১.১৯ শতাংশ আর সাপ্তাহিক শনাক্তের হার ১.২৩ শনাক্তে।

এদিকে পশ্চিমবঙ্গে মাত্র এক দিনের মধ্যেই নতুন আক্রান্তের সংখ্যা ফের হাজারের কাছে পৌঁছেছে। শুধুমাত্র কলকাতায় দৈনিক আক্রান্ত আড়াইশো পার করেছে। কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়া বা হুগলির মতো জেলায় উদ্বেগজনক ভাবে সংক্রমণ বাড়ছে। সংক্রমণ ঊর্ধ্বমুখী নদিয়া জেলায়ও। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যাও বেড়েছে।

দৈনিক সংক্রমণে এই ঊর্ধ্বগতির আশঙ্কাই করেছিলেন চিকিৎসকেরা। দূর্গা পূজোর আগে থেকেই কেনাকাটার জন্য শহরে ভিড় দেখা গিয়েছে। পূজার চার দিনে সেই ভিড় আরো বেড়েছে। সেই সঙ্গে করোনা তোয়াক্কা না করে অনেকে মাস্ক বিহীন ঘোরাঘুরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *