ভার্জিনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে মেট্রো ওয়াশিংটন ডিসির জনপ্রিয় সংগঠন প্রিয় বাংলা।
৩০ নভেম্বর আরলিংটন ভার্জিনিয়ার ওয়াল্টার রিড কমিউনিটি সেন্টারে চারজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি টিম যেসব প্রবাসী বাংলাদেশির ইনস্যুরেন্স কাভারেজ নেই তাদের এই স্বাস্থ্যসেবা দিয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রবাসী বাংলাদেশির বিনা মূল্যে চিকিৎসা উপদেশ, প্রেসক্রিপশন, চাকরি ক্ষেত্রে বয়স্কদের অক্ষমতা সুবিধা ও অভিবাসন সহায়তা, ওষুধ ব্যবস্থাপত্রের ডিসকাউন্ট কার্ড, বিনা মূল্যে মানসিক, জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসার সেবা দেওয়া হয়। গত দুই ধরে প্রিয় বাংলা ভার্জিনিয়ায় ত্রৈমাসিক এই ফ্রি মেডিকেল সেবা দিয়ে আসছে।
প্রিয় বাংলা ফ্রি ক্লিনিকের প্রধান উপদেষ্টা সৈয়দ মাহতাব আহমদের পরিচালনায় যেসব চিকিৎসক স্বেচ্ছাসেবা দিয়েছেন তাঁরা হলেন—রাকেশ মাথুর, আদ্রিতা আশরাফ ও কিরাত পরমার। এই চিকিৎসা সেবা সর্বজনীন করতে প্রিয় বাংলা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে।
প্রিয় বাংলার পক্ষ থেকে যারা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন তাঁরা হলেন—লুবাবাহ রহমান, মুনা রহমান, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম, ডেমিয়ান ডিয়াস, পুলি কর্মকার, প্রিয়লাল কর্মকার প্রমুখ।
স্থানীয় বাংলাদেশি একটি রেস্তোরাঁ স্বেচ্ছাসেবকদের খাবার সরবরাহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *