ফাইরুজ হাফিজা হুমা : গত ৪র্থ জানুয়ারি ২০২০ ভার্সিটি সার্কেল এর আয়োজনে মির্জাপুর এর চুয়াত্তর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জনসেবামূলক ডেন্টাল ও ফিজিওথেরাপি ক্যাম্প। ডেন্টাল ক্যাম্পটির উদ্যোক্তা ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থোডন্টিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ অনুপম পোদ্দার ।

ক্যাম্প কর্মসূচী বিষয়ক প্রশ্নে ডাঃ অনুপম পোদ্দার জানান – “ ভার্সিটি সার্কেলের যাত্রা শুরু হয় ২০০৯ সালে এবং প্রথম ডেন্টাল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ২০১৫ সালে। প্রতি বছরই ভার্সিটি সার্কেল একটি করে ডেন্টাল এবং ফিজিওথেরাপি ক্যাম্প করে থাকে। তার ই ধারাবাহিকতায় ৫ম বারের মত ক্যাম্প পরিচালিত হলো। আমার ব্যক্তিগত উদ্যোগে করা এটি ১০ম ডেন্টাল ক্যাম্প এবং ভার্সিটি সার্কেলের ৫ম ডেন্টাল ক্যাম্প।
দাঁতের প্রধান কিছু রোগ, Gingivitis dental caries সঠিক ভাবে দাঁতের পরিচর্যার নিয়মাবলি , ফিক্সড আর পার্শিয়াল ডেনচার ব্যবহারের সাথে সাথে পরিচর্যা। , মোবাইল টুথ এক্সট্রাকশন , শিশুদের দাঁতের পরিচর্যা , স্থায়ী দাঁতের সময় , দাঁতের সুরক্ষায় পালনীয় বিভিন্ন পরামর্শ এবারের ক্যাম্পের আলোচ্য বিষয় ছিলো ।

ঢাকা ডেন্টাল কলেজ, কুমুদিনী উমেন্স মেডিকেল কলেজ(ডেন্টাল উনিট), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (ডেন্টাল উনিট),মার্কস মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট), সাপ্পোরো ডেন্টাল কলেজ থেকে ২৫জন ডাক্তার ক্যাম্পে অংশগ্রহণ করেছেন এবং শিশু থেকে বয়স্ক প্রায় ১৫০০ রোগীকে সেবা দিয়েছেন এই ক্যাম্পের মাধ্যমে।

ডা.আনুপম পোদ্দার দন্ত ও মুখবিবরের স্বাস্থ্যবিষয়ক সচেতনতায় নতুন ডাক্তারদের ভূমিকা পালন করার প্রতি গুরুত্বারোপ করেন এবং গ্রামের দরিদ্র সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করার জন্য বিত্তবানদের উদ্যোগ গ্রহণের আহবান জানান।

কুমুদিনী উমেন্স মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
বিডিএস ২০১৬-১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *