দেশের আটটি পুরাতন মেডিক্যাল কলেজ হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীদের জন্য ২০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে অত্যন্ত জরুরী ও ব্যয়বহুল ওষুধ বিনামূল্যে দেবার জন্য । পাশাপাশি দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া কাজ করা সংগঠন থ্যালাসেমিয়া প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ এর প্রধান সাবেক স্বাস্থ্য সচিব জনাব সিরাজুল খান স্যার এর নেতৃত্বে আন্দোলন শুরুর পর সরকারের নজরে এসেছে থ্যালাসেমিয়া । কিন্তু আমরা উদ্বিগ্ন এই কারণে যে রোগীদের কল্যাণের পাশাপাশি থ্যালাসেমিয়া রোগী জন্ম নেওয়া বন্ধ করার যে প্রক্রিয়া অর্থাৎ জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সেটা নিয়ে তেমন কিছুই এখনো দৃশ্যমান না ।

আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে থ্যালাসেমিয়া ব্যবস্থাপনা কমিটি ও তাদের কার্যপরিধি সম্পর্কে যেটি বলা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ । কার্যপরিধির প্রথম চারটি ধারায় বলা হয়েছে থ্যালাসেমিয়া চিকিৎসা নিয়ে কথা । অথচ থ্যালাসেমিয়া রোগীদের সুস্থ করার কোন চিকিৎসা নেই । এটিকে অবশ্যই থামাতে হবে প্রতিরোধের মাধ্যমে ।

পঞ্চম ধারায় বলা হয়েছে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণার কথা । সেই সাথে বলা হয়েছে স্থানীয় ভাবে হাসপাতালে বাৎসরিক বরাদ্দ থেকে এই কাজটি করতে হবে । অথচ হাসপাতালে বার্ষিক বরাদ্দ নিতান্তই অপ্রতুল ফলে এই কাজটি করা সম্ভব হবে না । বর্তমান অপারেশনাল প্ল্যান টি করার সাথে যুক্ত ছিল থ্যালাসেমিয়া নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবসা করা একটি প্রতিষ্ঠান । এভাবেই তাদের নীতি অনুযায়ী রোগীদের জন্য সুবিধা দিয়েছে কিন্তু রোগীর জন্ম নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করার কোন বিষয় এখানে রাখা হয়নি ।

থ্যালাসেমিয়া প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ মনে করে যে থ্যালাসেমিয়া বাংলাদেশ একটি নিরব মহামারি আকার ধারণ করেছে । দেশের বিভিন্ন অঞ্চল থেকে রক্তরোগ বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে বলেছেন যে থ্যালাসেমিয়া কে প্রতিরোধ করা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই ।

চট্টগ্রাম থেকে রক্ত রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহেদ আহমেদ চৌধুরি বলেছেন যে একটি জাতীয় নীতি নির্ধারণের কথা যেখানে থ্যালাসেমিয়া প্রতিরোধ , নিয়ন্ত্রণ এবং এর চিকিৎসা অন্তর্ভুক্ত । তিনটি বিষয়কে সমান গুরুত্ব দেবার কথা বলেছেন রাজশাহীর রক্তরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোরশেদ জামান ।

বিশিষ্ট রিসার্চার বি আর এফ এর প্রধান মোহাম্মদ সরোয়ার হোসেন একই ভাষায় কথা বলেছেন । ফলে থ্যালাসেমিয়া প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ মনে করে যে বর্তমান অপারেশনাল প্ল্যান সংশোধন করে প্রতিরোধের লক্ষ্যেকে সামনে রেখে কাজ করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *