মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) তাকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ঢামেক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টায় সে হল থেকে বের হয়। পরে শনিবার সায়দেবাদের ছায়ানিড় হোটেলের তৃতীয় তলার একটি রুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। বর্তমানে সে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইউতে ভর্তি।

সহপাঠী জানান, সে প্রচুর ডিপ্রেশনে (বিষণ্ণতায়) ভুগছিল। তবে এ কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছে কি না আমি তা নিশ্চিত নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *