মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা একই কলেজে না দেখে এবং রেজাল্ট শিট না করে ভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে খাতা দেখানো ও রেজাল্ট শিট করানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ‘বিএমডিসি বনাম শাহ এমডি আরমান অ্যান্ড আদার্স’ মামলার শুনানিতে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে প্রধান বিচারপতি বলেন, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা তো একই বিশ্ববিদ্যালয় দেখে না। অন্য বিশ্ববিদ্যালয়ে সে খাতা দেখতে পাঠানো হয়। কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রিটেনের খাতা কাটা হয় এবং রেজাল্ট শিট করা হয় যে কলেজের শিক্ষার্থী সেই একই কলেজে। এটা উচিত না।
এসময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা একই কলেজে না দেখে এবং রেজাল্ট শিট না করে ডিফারেন্ট (ভিন্ন) মেডিকেল কলেজে পাঠিয়ে খাতা দেখানো ও রেজাল্ট শিট করানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *