স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় মৌলভীবাজার সদর হাসপাতালের এক নাক, কান ও গলা বিশেষজ্ঞকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তর হওয়া ওই চিকিৎসকের নাম এইচএম এনামুল হক।

রোববার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাকে কারাগারে পাঠায়।

জানা যায়, সম্প্রতি ডা. এনামুল হক ইমানা ইসমাত আরা নামে নামে এক নারীকে বিয়ে। ইসমাত আরা ছিলেন ডা. এনামুলের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পরে ওই নারী যৌতুকের অভিযোগ এনে ডা. এনামুল হকের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। ডা. এনামুল হকের ভাইকেও ওই মামলায় সহযোগী করা হয়েছে।

পরে ওই মামলায় গত ২৪ অক্টোবর দুপুরে ঢাকা থেকে ডা. এনামুলকে গ্রেপ্তার করে র‌্যাব-৯-এর একটি দল। ওই দিনই তাকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পরে পুলিশ গ্রেপ্তারকৃত চিকিৎসককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবির জানান, ডা. এইচএম এনামুল হক গ্রেপ্তারের বিষয়ে শুনেছেন। তবে অফিসিয়াল কোনো কাগজপত্র আসেনি। ওই চিকিৎসক হাসপাতাল থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *