ডা. আসিফ সৈকত : ‘ আপনি কইলেন্ রোগী মইরা গেছে …… অহনে রোগী দেহি হাত পা লাড়ায় ! ‘

রোগীর লোক অযথা চিকিৎসকের উপর চড়াও হলো ……. এবং অন্যায়ভাবে চিকিৎসককে অকথ্য ভাষায় গালাগালি করলো – এটাই বর্তমান পরিস্হিতি, সাথে হলুদ সাংবাদিক ভাইদের রসালো নিউজ তো আছেই l

স্পষ্ট করে আবারো বলছি – ‘ হ্যাঁ ! অবশ্যই মৃত ব্যক্তি হাত পা নাড়াতে পারেন ‘ – এতে ভীত হবার বা মৃত রোগীকে জীবিত ভাবার কোনো কারণ নেই l

আমি 2009 সালে নিজেই এ রকম পরিস্হিতি ফেইস করেছি l আমি তখন ইন্টার্ণ চিকিৎসক, মিটফোর্ড হাসপাতালের l
OPC ( organo phosphorus compound – যা ক্ষেতের পোকামাকড় দমনে ব্যবহৃত হয় ) খেয়ে এক মেয়ে ভর্তি হয়েছিলো সন্ধ্যা সাতটায় l 276 টা এট্রোপিন ইনজেকশন দেয়ার পরও রাত তিনটায় রোগী মারা যায় l আমি হার্টবিট, কেরোটিড পালস্ , পিউপিল এবং নিশ্বাসের ( respiration) অনুপস্হিতি এবং ECG করে নিশ্চিত হয়েই রোগীকে মৃত ঘোষণা করি l
রাত তিনটা দশ মিনিটে রোগীর আত্মীয় স্বজন অভিযোগ করেন – ‘ রোগী হাত পা নাড়াচ্ছে …..! ‘
আমি রোগীকে আবারো examine করে ওদের আশ্বস্ত করি – ‘ রোগী যেই বিষ খেয়েছে ……. তাতে ঘন্টা খানেক রোগীর হাত পা নড়াচড়া করবে, এর মানে এই নয় যে – রোগী জীবিত l ‘
ভাগ্য ভালো ছিলো যে – একজন শিক্ষিত লোক আমার ব্যাখ্যা বুঝেছিলেন এবং পরবর্তীতে দেখা গেলো – দুই ঘন্টা পর রোগী আর হাত পা নাড়ছেন না l
একটু ব্যাখ্যা দেই –
OPC বিষ শরীরের নিকোটিনিক receptor এর উপর কাজ করে বলে মৃত্যুর পরও muscle fasciculation হতে পারে, বিষাক্রান্ত রোগী মৃত হওয়া সত্ত্বেও হাত পা নাড়াতে পারেন l

আরো জেনে রাখুন – কোন কোন্ ক্ষেত্রে মৃত রোগী নড়ে উঠতে পারেন !
. Rigor mortis ( সবচেয়ে common cause )
. Post CPR ( কোন রোগীকে বাঁচানোর জন্য যদি চিকিৎসকরা DC shock দেন বা বুক চেপে থাকেন )
.Hyperkalemia ( শরীরে পটাশিয়াম এর মাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়া )
.Post adrenaline effect , ( রোগীকে বাঁচানোর জন্য এড্রেনালিন দেয়া হলে )
.Brain death Pt in ventilator ( মস্তিষ্ক মৃত ব্যক্তি যিনি কৃত্রিম শ্বাসপ্রস্বাস নেবার মেশিনে ছিলেন , সদ্যমৃত – লেজারিয়াস্ সিনড্রম )
. Septicemia with multi organ failure ( rarely)

এই সব রোগে মৃত ব্যক্তি হঠাৎ নড়ে উঠলে ভাববেন না – চিকিৎসক রোগী বেঁচে থাকার পরও মৃত বলেছেন l
এসব রোগীদের শরীরে হার্টবিট, কেরোটিড পালস্ , চোখের কোনো reaction পাওয়া যায়না – তথাপি মৃত রোগী নড়ে উঠতে পারে l

মৃত ঘোষিত ব্যক্তির জেগে ওঠা ( Lazarus syndrome , কেইস পর্যালোচনা ………. ) :

. 1996 সালের 31 শে ডিসেম্বর Daphine নামক ভদ্রলোক ড্রাগ ওভারডোজের কারণে ইংল্যান্ডে মারা যান , মৃত ঘোষণার 34 ঘন্টা পরও তাকে মর্গে নাক ডাকতে দেখা যায় !
. UK তে 27 বছর বয়স্ক ব্যক্তি হিরোইন এবং কোকেন মাদকের কারণে মৃত্যুবরণ করেন l তাকে CPR এবং DC shock দেবার পর মৃত ঘোষণা করা হয় l সবাইকে তাক লাগিয়ে তিনি উঠে দাঁড়িয়ে যান এবং হেঁটে বাড়ি ফিরেন l
. UK তে 66 বছর বয়স্ক ব্যক্তি Cardiac arrest এ মৃত্যুবরণ করেন , তাঁকে 17 মিনিট ধরে CPR এবং DC shock দেবার পর মৃত ঘোষণা করা হয় l তিনিও জেগে ওঠেন l
. 2002 সালে journal forensic science এর তথ্য মতে 65 বছর বয়স্ক জাপানী ব্যক্তিকে মৃত ঘোষণা করে মর্গে পাঠানোর পর তিনি নাড়াচাড়া শুরু করেন ও অতিরিক্ত চারদিন বাঁচেন l
. USA তে 61 বছর বয়স্ক Judith Johnson নামক ব্যক্তি Beebe Medical center কর্তৃক মৃত ঘোষিত হবার পর মর্গে নড়াচড়া শুরু করেন ও তাকে শ্বাস নিতে দেখা যায় l
. Michel Wilkinson নামক ব্যক্তি 2009 সালের 1 লা ফেব্রয়ারী Royal Preston Hospital এ মৃত ঘোষিত হন l তিনি তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে নড়েচড়ে ওঠেন এবং আরো দুই দিন বেঁচে ছিলেন l

আশ্চর্য্য হচ্ছেন ?
1982 সাল থেকে অদ্যোবধি এরকম 38 টা কেইস UK এবং USA তেই নথিভুক্ত হয়েছে যারা মৃত ঘোষণার পরও জীবনের চিহ্ন দেখিয়েছেন l

চিকিৎসকদের ভুল বুঝবে না …….. তথ্যগুলো জানুন এবং যেসব সাংবাদিক লেখেন –
‘ মৃত ঘোষণার পর নড়ে উঠলো মৃত ব্যক্তি ‘ – তাদের হলুদ সাংবাদিকতার তীব্র প্রতিবাদ করুন l

Lazarus syndrome ব্যতীত এমন একজন রোগীও দেখাতে পারবেন না – চিকিৎসক ECG তে straight line পেয়ে মৃত ঘোষণার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছে l চ্যালেঞ্জ করলাম l অসম্ভব …..অসম্ভব ……অসম্ভব ……ll
ভালো থাকুন সবাই ……. ভালোবাসা অফুরান l

লেখক : Asif Soikot
Registrar (Critical care medicine) – Apollo Hospitals Dhaka

তথ্যসূত্র: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2121643/
https://en.m.wikipedia.org/wiki/Lazarus_syndrome
https://www.smithsonianmag.com/…/lazarus-phenomenon-explai…/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *