রংপুর বিভাগের ৩ জেলার হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করাতে কেউ আসেনি। জেলাগুলো হচ্ছে-পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রাম। এছাড়া রংপুরে ১২ জন, নীলফামারীতে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন, দিনাজপুরে ১৭ ও গাইবান্ধায় একজনসহ মোট ৩৯ জনের দেহে নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৫৬।
এদিকে রংপুর করোনা ডেডিকেডেট হাসপাতালসহ বিভাগের ৬ জেলার হাসপাতালে কোনো রোগী নেই। লালমনিরহাট হাসপাতালে একজন এবং দিনাজপুর হাসপাতালে ১৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। রংপুর করোনা ডেডিকেডেট হাসপাতাল, পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার হাসপাতালে কোনো করোনা রোগী নেই। দিনাজপুর হাসপাতালে ১৭ জন, লালমনিরহাটে একজ করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
বিভাগে এখন পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ হাজার ১২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ হাজার ৭৬২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৩ জনের। এর মধ্যে দিনাজপুরে ৩৪০ জন, রংপুরে ৩০০ জন, পঞ্চগড়ে ৮৪ জন, নীলফামারীতে ৯২ জন, লালমনিরহাটে ৭৪ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৯ জন, গাইবান্ধায় ৬৫ জন এবং কুড়িগ্রামে ৬৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন বলেন, শনাক্ত ও মৃত্যর হার কমলেও আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।