লিম্ফোমা তথা রক্তের ক্যান্সার নির্ণয়ের ওষুধ উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য ভাঙতে সক্ষম হলো ইরান। রেডিওফার্মাসিউটিক্যাল ওষুধ উৎপাদনের প্রযুক্তি অর্জন করার মধ্য দিয়ে এই রেকর্ড গড়লেন ইরানের গবেষকরা।

রেডিওফার্মাসিউটিক্যাল ওষুধটি আগে কেবল আমেরিকা উৎপাদন করতো। ইরান এখন এই ওষুধটির দ্বিতীয় উৎপাদক দেশ।

লিম্ফোমা হচ্ছে রক্তের বিশেষ এক প্রকারের ক্যান্সার যা মূলত লিম্ফনোড বা লসিকা গ্রন্থিগুলোকে আক্রান্ত করে।

প্রকল্প সংশ্লিষ্ট একজন গবেষক ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-কে বলেন, আমরা টিসি-রিটুক্সিম্যাব উৎপাদনে সফল হয়েছি। যেটি বিভিন্ন ধরনের লিম্ফোমা ক্যান্সার নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রেডিওফার্মাসিউটিক্যালটি প্রাক-ক্লিনিকাল মান নিয়ন্ত্রণ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে ইরানের শিরাজ প্রদেশের নামাজি হাসপাতালে নন-হজকিন লিম্ফোমা (এনএইচএল) রোগীদের ওপর এর ক্লিনিক্যাল পরীক্ষা চলছে।

সূত্র: তেহরান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *