বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্স মার্চ-২০২২ সেশনে নেপাল, মালদ্বীপ ও ইয়েমেনের ২৭ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন নেপাল, দুজন মালদ্বীপ এবং একজন ইয়েমেনের শিক্ষার্থী রয়েছেন।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, তিনটি দেশের মোট ২৭ জন্য শিক্ষার্থীদেরকে মার্চ-২০২২ সেশনের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচন করা হলো।

প্রত্যেক বিদেশি শিক্ষার্থীর কাছ থেকে অস্থায়ী এই কোর্সে ভর্তির জন্য এক হাজর ৯০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প একটি অঙ্গীকার গ্রহণ করা হবে বলে জানানো হয় আদেশে।

এতে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধন পাওয়ার পরই ভর্তি নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ‘কোর্স এবং টিউশন ফি’ জমা দিতে এবং অফিস থেকে প্রার্থীর স্বাক্ষরিত অফিস থেকে ভর্তির চিঠি সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে ওই অফিস আদেশে।

এর অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উল্লেখিত তিন দেশের দূতাবাস, বিএসএমএমইউর সকল অনুষদের ডিন ও চেয়ারম্যান এবং বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *