ডাঃ সাবা মোঃ রেজওয়ানুর রহমান : রেসিডেন্সী তে অনুত্তীর্ণ সহকর্মীদের প্রতি “খোলা চিঠি”

প্রিয় সহকর্মী ভাই/বোনেরা,

আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই যারা রেসিডেন্সী পরীক্ষায় সাফল্য লাভ করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আমার এই খোলা চিঠি specially যারা রেসিডেন্সী তে টিকেন নাই তাদের জন্য। যারা টিকেছেন দয়া করে এড়িয়ে যাবেন।

রেসিডেন্সী পরীক্ষা শেষ। টিকেন নাই। হয়তো ৩৯ বিসিএস এ পাশ করেও ক্যাডার হতে পারেন নাই। কি ভাবছেন ঠিক এই মুহূর্ত্বে ??
আমি শেষ! আমাকে দিয়ে কিছুই হবে না!
আরে ভাই, আমি বলবো আপনাকে দিয়েই হবে। জোর গলায় বলবো শুধু আপনাকে দিয়েইই হবে। আরআপনি না টিকলে বারবার পরীক্ষা দিতে থাকবেন এজন্যই পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ বয়স। ৪৫ বছর।
প্রস্তুত হন পরবর্তী পরীক্ষার জন্য এবং পরবর্তী পরীক্ষার রেজাল্টের পর আপনিই

“আলহামদুলিল্লাহ। chance পাইছি”।

এই স্ট্যাটাস টাই দিবেন।

জানুয়ারী তে Part-1 আর মার্চ এ ডিপ্লোমা/এমফিল আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এইবার যাদের রেসিডেন্সী হয়েছে তাদের কোর্স শুরু মার্চ, ২০২০ থেকে। মানে ৫ বছর হলে মার্চ, ২০২৫।
আর ৩ বছর হলে মার্চ, ২০২৩।
ধরলাম আপনার রেসিডেন্সী হয় নাই। এখন জানুয়ারী তে Part-1 হলে আপনার কোর্স জানুয়ারী,২০২০ থেকে জানুয়ারী, ২০২৫। আর মার্চে টিকলে জুলাই,২০২০ থেকে জুলাই, ২০২২।
So এমন না যে সব শেষ হয়ে গেছে। বরং ডিপ্লোমা তে কোর্স আউটের chance খুবই নগণ্য। আর হিসেব করে দেখেন কোর্সের সময়টা। কোনটা কখন শুরু করলে কখন শেষ হবে একটু হিসেব করলেই বুঝতে পারবেন।
আল্লাহর উপর ভরসা রাখেন। চেষ্টা শুরু করেন।
এবং সেটা আজ থেকেই।

প্রিয় ভবিষ্যৎ speciaist ভাই/বোনরা,

কি ভাবছেন?? কাল থেকেই পড়তে বসবেন। কিংবা next week থেকে। as এখন একটু depressed.
U need some time to be relaxed.
তাহলে নিশ্চিত ধরে রাখুন পরবর্তী বারও না হওয়ার chance ঠিক আজকের মতই।
আমি আবার বলবো, মনে রাখবেন, তাহলে সবকিছুর ক্ষেত্রেই আপনাকে কালকের জন্য অপেক্ষা করতে হবে। নিজেকে পরিবর্তন করেন। নিজের চিন্তাভাবনা কে ও। কালকের কাজটা যখন আজকে শুরু করবেন, তখন দেখবেন আপনার আজকের কাজটা গতকালই হয়ে গেছে।That means সবকিছুতে আপনার Chance পাওয়ার chance ও বাড়বে।
এবং আজ থেকেই পড়তে বসবেন। নতুনভাবে, নতুন উদ্যমে ঠিক যেমন করে মেডিকেলীয় ছুটি শেষে যখন refreshed হয়ে বাসা থেকে কলেজ হোস্টেলে ফিরতেন।

পরিশেষে সবার ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক এটাই বলবো, যার যার ধর্মীয় কাজে মনোনিবেশ করুন। এতে Mental peace পাবেন এবং আপনি depression এর অতল গহ্বর থেকে নিজেকে সহজেই বের করে আনবেন।

পরিশেষে স্যাটাস টা পড়া শেষ হলে offline এ চলে যাবেন এবং আজ থেকেই হয়ে যাক আপনার

“আলহামদুলিল্লাহ। Chance পাইছি”
স্ট্যাটাসের প্রস্তুতি।

I am eagerly waiting to put a comment in your status…
“Congratulations…..”

পরিশেষে বলবো আল্লাহ আপনার জন্য যেটা উত্তম সেটাই নির্ধারিত করে রেখেছেন। ধৈর্য্য ধরুন। ধৈর্যশীল হোন।
আল্লাহ আপনি/আপনাদের ভালো ও মঙ্গল করুক।

ইতি
আপনি/আপনাদের
একজন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী

ডাঃ সাবা মোঃ রেজওয়ানুর রহমান
নইমেক :০৮-০৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *