শিক্ষার্থীদের লাগাতার ক্লাস বর্জন ও আন্দোলনের মুখে অচল রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য সকল ব্যাচের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকল ছাত্রদের শনিবার রাত ৮টা এবং ছাত্রীদের রবিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কলেজ প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা শাহ মখদুম মেডিকেল কলেজ, রাজশাহী এর সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীরা বিএমডিসির রেজিষ্ট্রেশনের দাবীতে গত ০৮ ফেব্রুয়ারি থেকে অব্যহত ভাবে ক্লাস বর্জন, পথসভা, সাংবাদিক সম্মেলন ও মিছিল-শ্লোগান করে আসছে। বিষয়টি সমাধানের জন্য একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও জ্যেষ্ঠ শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের সাথে সাথে দফায় দফায় আলোচনায় বসেন।
তাদের কাছ লিখিত দাবি চাওয়া যাওয়া হয় এবং প্রতিনিধি মাধ্যেমেও দাবীনামা চাওয়া হয়। তাতে তারা বৃহস্পতিবার পর্যন্ত আন্দোলনের সময় চেয়েছিল। অতঃপর শনিবার ১৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ক্লাস না করে ক্লাস বর্জনের কর্মসূচী অব্যাহত রাখার ঘোষণা দেয়। কলেজের ব্যবস্থাপনা পরিচালক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগণ তাদের দাবীর প্রতি সহমত ব্যক্ত করে প্রতিনিধিসহ দাবী বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের জন্য সময় চাওয়া হয় এবং প্রয়োজনে তাদের টিউশন ফি ও অন্যান্য ফি বকেয়া রেখেই ১৫ (পনের) দিনের জন্য আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু তারা এই দাবী অগ্রাহ্য করে উস্কানিমূলক বক্তব্যসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
এ অবস্থায় দ্রুত পরিস্থিতিতে আইন শৃংখলা অবনতি হওয়ার আশঙ্কায় শাহ মখদুম মেডিকেল কলেজের সকল ব্যাচের ক্লাস ১৫ ফেব্রুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হল। এছাড়াও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে সকল ছেলেদের এবং ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে সকল ছাত্রীদের হোষ্টেল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
মেডিভয়েস