করোনাভাইরাস মহামারী চলাকালীন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ ছয় জনকে বিবাদী করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আইনি নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, করোনা মহামারী পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

এছাড়া এ সময়ে শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে শতভাগ ক্লাস নেয়ার পদক্ষেপ গ্রহণে নোটিশে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *