ডা. এ টি এম রফিক উজ্জ্বল:
সমস্যা দূর করা যাবে যেভাবে
প্রথমে শিশু ও তার মা–বাবার মধ্যে সমস্যাটি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
- বিছানা ভেজানোর জন্য শিশুকে কিছুতেই শাস্তি বা বকাবকি করা যাবে না।
- বিছানায় প্রস্রাবের পর তা শুকিয়ে গোছগাছ করে রাখলে শিশুর প্রশংসা করুন, আদর করুন। এতে তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে এবং ধীরে ধীরে সে নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সফল হবে।
- ‘নিউরেটিক অ্যালার্ম’ ব্যবহার করা যেতে পারে। এই অ্যালার্মের সেন্সর শিশুর প্যান্টের ভেতর দেওয়া থাকবে। ফলে ভিজলেই সেটা বেজে উঠবে আর তার ঘুম ভেঙে যাবে এবং বাথরুমে চলে যাবে।
- এই সমস্যায় কিছু ওষুধ থাকলেও তা কম কার্যকর। যদি আত্মীয় কিংবা অন্য কোথাও বেড়াতে গেলে কিছুদিনের জন্য চিকিৎসকের পরামর্শে এ ধরনের ওষুধ ব্যবহার করা যায়।
- বিছানা ভেজানোর সমস্যাটি জটিল সমস্যা নয়। আপনা–আপনি সেরে যায়। প্রয়োজন যথাযথ টয়লেট ব্যবহারের অভ্যাস এবং শিশুকে মানসিক চাপমুক্ত রাখা। অতিরিক্ত পানি পান অথবা একেবারেই কম পানি পান—দুটিই ক্ষতিকারক।
ডা. এ টি এম রফিক উজ্জ্বল, শিশু রোগ বিভাগ, হলি ফ্যামিলি হাসপাতাল, মগবাজার, ঢাকা।