বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টিবিষয়ক ২দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে শনিবার ১৬ নভেম্বর ২০১৯ইং তারিখে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির উদ্যোগে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টি বিষয়ে ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন (4th International Pediatric Gastroenterology & Nutrition Conference 2019) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

এতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞগণ, সংশ্লিষ্ট চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ। আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোঃ মনজুর হোসেন। সভাপতিত্ব করেন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এএসএম বজলুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *