চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি সম্মাননা ২০১৯”
এর জন্য মনোনিত হয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ময়নুল হক। বৃহঃস্পতিবার এক অফিসিয়াল ই-মেইল বার্তায় বিষয়টি অবগত করেন শেরে বাংলা সামাজিক ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সমন্বয়ক মাইনুদ্দিন আহমেদ।

এ উপলক্ষে আগামী ১৮ নভেম্বও ঢাকার শাহবাগস্থ কেন্দ্রীয় লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা একই সূত্রেগাঁথা’ শীর্ষক একটি আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *