রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গত ১ অক্টোবর ২০১৭ এর পর থেকে অবসরে যাওয়া সকল শিক্ষকদের বিদায় অনুষ্ঠান আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৯ নভেম্বর) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সকল (অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, আরপি, আরএস, রেজিষ্ট্রারসহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মেডিকেলের নতুন ভবন গ্যালারী-১ এ কলেজ থেকে গত ১ অক্টোবর ২০১৭ পর অবসরপ্রাপ্ত সকল শিক্ষকগণের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

নোটিসে বিদায় অনুষ্ঠানে উল্লেখিত সকল শিক্ষক ও চিকিৎসকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

নোটিসের অনুলিপি অবগতির জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক, সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক, কলেজের নোটস বোর্ড এবং সংশ্লিষ্ট নথিতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *