চাইনিজ মেডিকেল গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(সিএমজিএবি) এর ২০২১-২০২২ সেশনের প্রথম কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভাপতিত্ব করেন সিএমজিএবি এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর লং লাইফ হসপিটাল লিঃ ডা:মোঃ আবু কাওছার স্বপন।

শুক্রবার সন্ধ্যায় সিএমজিএবির সাংগঠনিক এবং অফিস সম্পাদক ডা: আরিফুল হকের সঞ্চালনায় ওয়েবিনারের মাধ্যমে এই সভা আয়োজিত হয়। এতে সিএমজিএবির সদস্যরা আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন-সিএমজিএবির প্রেসিডেন্ট ডা:মো:আবু কাউসার স্বপন, সাধারণ সম্পাদক ডা:আহমেদ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা:নাহিদ রেজা সহ আরো অনেকে।

এর আগে গত ২৫ অগাস্ট ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য,২০১৭ সালে প্রতিষ্ঠিত সিএমজিএবি চীনের বাংলাদেশী মেডিকেল এবং ডাক্তারদের একটি অরাজনৈতিক পেশাদার সংগঠন। সংগঠনটি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনের বাংলাদেশী মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তার দের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *