দেশের সার্জনদের সবচেয়ে বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আলম। সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন চট্রগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর হোসেন শাহীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল কনফারেন্স রুমে শনিবার (২১ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবু তাহের।

এর আগে নির্বাচনে ৩ চিকিৎসক নেতা একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন, সহ সভাপতি পদে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা এস কিউ এম কামরুল আখতার সঞ্জু।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে বিজয়ী হয়েছেন ডা. হাফিজ আহমেদ নাজমুল হাকিম, বৈজ্ঞানিক সম্পাদক পদে ডা. আরিফ সালাম খান নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. এবিএম জামাল, প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ডা. সাইফ উদ্দিন আহমেদ, ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসাইন দীপু, ডা. নাজমুল হক মাসুম, ডা. মাহবুবুর রহমান কচি, ডা. সাইয়্যেদ মাসুদ রেজা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আলম বলেন, এই সংগঠনটি সার্জনদের পেরেন্ট সংগঠন। আমাদের দায়িত্ব হচ্ছে, সার্জনদের বিভিন্নভাবে ট্রেইনড করা। আমরা এ সংগঠনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *