বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের (বিএএসএম) নতুন কমিটি করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। কোষাধ্যক্ষ হয়েছেন বিএসএমএমইউর কোষাধ্যক্ষ বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মহাসচিব হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কমিটি গঠন করেছে। নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হয়েছেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, যুগ্ম সম্পাদক হলেন ডা. শেখ শাহিনুর হোসেন।

ডা. মো. সালেহ উদ্দিন মাহমুদ ও দপ্তর সম্পাদক ডা. মো. নুরুজ্জামান খন্দকার। সদস্য হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. মো. সালাউদ্দিন আল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, ডা. দেবাশীষ চৌধুরী, ডা. নিলুফার ইয়াছমিন, ডা. ইন্দ্রজিত কুমার কুণ্ডু, ডা. মো. রসুল আমিন, ডা. মো. রাসেল ও ডা. শায়লা শারমীন শাহনেওয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *