চিকিৎসা বিদ্যায় অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কারের ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশব্যাপী আলোচিত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের স্বাধীনতা পুরস্কারের ভূষিত হওয়ার কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম, আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হক, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম, মরহুম মো. আমির হামজা, মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

এছাড়া গবেষণা ও প্রশিক্ষণে পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *