পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ১৪ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ শাখার ১৬.০৩.২০২২ তারিখের ৫৯.০০.০০০০.১১০.১২.০৮৮.২১-২৯৩ সংখ্যক প্রজ্ঞাপণমূলে সহকারী পরিচালক/সিনিয়র স্কেল (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি প্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র তাদের যোগদানের তারিখ হতে গৃহীত হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *