পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ২৬ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১’ অনুযায়ী সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) পদে (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেড ৩৫,৫০০-৬৭,৭১০) পদোন্নতি প্রদান করা হলো।’