প্রস্তাবিত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন ২০১৮ ও অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সাথে এফডিএসআর -এর এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরের সন্তুরে এই সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের প্রতিনিধি এই মতবিনিময় সভায় প্রস্তাবিত স্বাস্থ্য সেবা অ সুরক্ষা আইন’ ২০১৮ অনেক ধারা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
লেজার ট্রিটের চীফ কন্সাল্টেন্ট ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বলেন এই আইনের অনেক ধারাই ক্লিনিক হাসপাতাল চালানোর ক্ষেত্রে পদে পদে হত হবে হয়রানি, এমনকি ক্লিনিক বন্ধ করে দিলেও আদালতে আপিলের কোন সুযোগ নেই । এই আইনে যেকোন সময় যেকোন প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকের যন্ত্রপাতি জব্দ করতে পারবে, বন্ধ করতে পারে আইসিএউ।
এফডিএসআর জুনিয়র চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে চাকুরির বেতন কাঠামো ও ক্যারিয়ার প্লানিং নিয়ে আলোচনা করে যাতে চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে সম্মানজনক বেতন পায় এবং ক্যারিয়ার হিসাবে স্থায়ী চাকুরির করতে পারে। তারা এবিষয়ে পজিটিভ বিবেচনা করছেন বলে মন্তব্য করেন।
বাংলাদেশের ৭০ হাজার রেজিস্টার্ড চিকিৎসকের বেশী অংশই প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত আছে। এদের নিরাপত্তা একটি বিরাট চ্যালেঞ্জ। এ বিষয়ে তারা করণী সব কিছু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন এফডিএসআর মহাসচিব ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন এবং সুচনা বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ডাঃ আব্দুন নুর তুষার, আরো উপস্থিত ছিলেন ডাঃ রাহাত চৌধুরী, ডাঃ মোঃ রশিদুল হক, ডাঃ জাহিদুর রহমান প্রমুখ।