পশ্চিম ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলায় নিজেদের পরিচালিত একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা ত্রাণ প্রদানকারী সংস্থা ডক্টরস উইদাউথ বর্ডারস।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের সামরিক কর্মকর্তারা হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসও এমন খবর দিয়েছে।

এক বিবৃতিতে ডক্টরস উদাউট বর্ডারস জানিয়েছে, হামলার পর তারা হাসপাতালটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে এতে হাসপাতালের কোনও রোগী হতাহত হননি। হাসপাতাল বন্ধের পর রোগীদের মোচা শহরে রেড সি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তবে চিকিৎসা ত্রাণ প্রদানকারী আন্তর্জাতিক এ সংস্থাটি এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে এপি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের এক মুখপাত্র ওয়াদাহ ডোবিশ বলেন, গতকাল বুধবার (৬ নভেম্বর) রাতে সরকার সমর্থিত একটি বাহিনীর গুদামে হুথিরা হামলা চালিয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়। হামলায় তিনজন বেসামরিক লোকসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

এমএসএফ নামে পরিচিত ডক্টরস উইদাউথ বর্ডারস গত বছর আগস্টে এই হাসপাতাল চালু করেছিল। যুদ্ধে আহতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হতো এই হাসপাতালে।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

পরে ওই মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ বলছে, এই যুদ্ধের কারণে এক কোটিরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *