রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টার দিকে দশ টাকার টিকিট কেটে চক্ষু পরীক্ষা করান।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তাফা সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক বলেন, এটি ছিল প্রধানমন্ত্রীর নিয়মিত চক্ষু পরীক্ষা। প্রধানমন্ত্রী নিজে টিকিট কাটেন। প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. অধ্যাপক মোদাচ্ছির আলী ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কাজী দীন মোহাম্মদ নুরুল হক ও তিনিসহ তিন চিকিৎসক প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকিট কেটে চিকিৎসা সেবা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *