চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। এরই মধ্যে চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২৫৯ জন এবং আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজার মানুষ।

তবে, এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন উদ্ভাবন হয়নি। সে কারণে ভাইরাসটি নিয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে জানা গেল, হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বয়স্ক এক ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বৃহস্পতিবারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অথচ, ৭৮ বছর বয়সী লু জ্যাংহু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে চার বছর ধরে ভুগছেন। তার পরেও এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়েছেন।

লু জ্যাংহু বলেন, যখন হাসপাতালে ভর্তি হই। তখন জ্বর ব্যাপকহারে বেড়ে গিয়েছিল। চারদিন জ্বর ছিল। তারপর চিকিৎসকরা এন্টি ভাইরাল মেডিসিন দিয়েছেন। তারপর আমাকে দ্রুত অক্সিজেন দেওয়া হয়।

তিনি আরো বলেন, এর মধ্যে একদিন রাতে আমার ব্যাপক শ্বাসকষ্ট শুরু হয়। মনে হচ্ছিল মারা যাব। এর আগে এরকম ভয় আর কখনো পাইনি।

তিনি আরো বলেন, সেখানে আমার কাছ থেকে অন্য কেউ আক্রান্ত হওয়ার শঙ্কা ছিল না। আমাকে সেভাবেই রাখা হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *