বিসিএস ক্যাডার (স্বাস্থ্য) সার্ভিসে সহকারী পরিচালক/সিভিল সার্জন ও সমমানের ২৫৪ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাদেরকে পদোন্নতি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে বদলি করা হয়েছে।
মহান বিজয় দিবসের প্রাক্কালে রোববার তাদের এ পদোন্নতি দেয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে ২৫৪ চিকিৎসকদের পদোন্নতি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন ও বদলি করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত যে সব কর্মকর্তা ট্রেনিং কিংবা ছুটিতে আছেন সেসব কর্মকর্তা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের পর এ পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদেরকে ১৯ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন অথবা ১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।