কারা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের ৩০ আগস্টের মধ্যে কভিড-১৯ এর টিকা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। বুধবার কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক অফিস নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, যেহেতু বন্দিদের টিকা প্রদান করা হয়নি এবং বিষয়টি প্রক্রিয়াধীন তাই নির্ধারিত সময়ের মধ্যে কোন কর্মকর্তা কর্মচারীরা কভিড-১৯ টিকা নিতে ব্যর্থ হলে তাদের কারা অভ্যন্তরে বন্দি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।

সরকার কর্তৃক নির্ধারিত বয়স সীমা ১৮ বছরের উর্ধ্বে সকল কর্মকর্তা ও কর্মচারীদের কভিড-১৯ টিকা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *